Advertisement Placeholder

নাম-পরিচয় পাল্টে গৌরিকে বিয়ে করেন শাহরুখ!

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাম-পরিচয় পাল্টে গৌরিকে বিয়ে করেন শাহরুখ!

শাহরুখ খান ও গৌরী খান বলিউডের জনপ্রিয় এক দম্পতি। প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবন তাদের। তবে শাহরুখ-গৌরীর প্রেম কাহিনি এখন অনেকেরই জানা। এমনকি তাদের দাম্পত্য জীবনের গল্প একাধিক বার অনুরাগীদের সামনে উঠে এসেছে। পঞ্জাবি পরিবারের মেয়ে গৌরী ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ।

তবে ধর্ম কোনোদিনই তাদের ভালবাসায় অন্তরায় হতে পারেনি। কিন্তু মুসলিম ছেলে শাহরুখের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল গৌরীর পরিবারের। সেসময় উপায় বার করেন এই যুগল। গৌরির পরিবার যেন বুঝতে না পারেন যে শাহরুখ মুসলিম, সে কারণে তার নাম রাখা হয় ‘অভিনব’।

অভিনেতা হওয়ার ইচ্ছে যে ছেলের, তার সঙ্গে বিয়ে দিতে রাজি হবেন না বাবা-মা, তা ধরেই নেন গৌরী। সেসময় ২৬ বছরে পা দিয়েছেন শাহরুখ, গৌরী তখন ২১। সেসময় পরিবারে সঙ্গে শাহরুখের আলাপ করান অভিনব নাম করেই। যাতে বাড়ির লোক ভাবেন, তিনি হিন্দু।

গৌরীর কথায়, ‘মা-বাবা যাতে রাজি হন, সেই কারণেই শাহরুখকে হিন্দু সাজিয়ে নিয়ে যাই। যদিও পরে সবাই সবটা জানতে পারেন। আসলে পুরো ব্যাপারটাই ভীষণ শিশুসুলভ ব্যাপার ছিল।’

গৌরী ও শাহরুখ দু’জনেই একে অপরের ধর্মকে সম্মান জানান। কেউ কাউকে কোনও কিছুতে জোরাজুরি করেননি এখনও পর্যন্ত। আর বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে যতটা ভালবাসা ও আদর শাহরুখ পান, গৌরী নিজেও বাবা-মায়ের থেকে তা পান না। এ কথা নিজেই স্বীকার করেছেন অভিনেতা। এভাবেই তিন সন্তান নিয়ে ৩০ বছরের দাম্পত্য জীবন শাহরুখ-গৌরীর।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার