Advertisement Placeholder

বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্তি ছাড়ানো, আইনি নোটিশ পেলেন নওয়াজ-ঊর্বশী

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্তি ছাড়ানো, আইনি নোটিশ পেলেন নওয়াজ-ঊর্বশী

বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ পেলো একটি গেমিং ওয়েবসাইট। ওই সাইটটির বিজ্ঞাপনের প্রচার মুখ ছিলেন ঊর্বশী রাউতেলা এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাই নোটিশে এ দু’জনের নামও উঠে এসেছে।

সংবাদমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনে দাবি করা হয়েছে ২০১৫ সাল থেকে ব্যবহারকারীদের কাছে তাদের সাইট নাকি সব থেকে বিশ্বাসযোগ্য। সমাজমাধ্যমেও এই সংক্রান্ত বিজ্ঞাপন দিয়েছে তারা। কিন্তু এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।

ভারতের সেন্ট্রাল কনজ়িউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) পাঠানো নোটিশে বিজ্ঞাপনে যা যা দাবি করা হয়েছে, তার সমর্থনে প্রযোজনীয় কাগজপত্র প্রমাণসহ চাওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে অবগত না থাকলে, কেন প্রচারকার্যে রাজি হলেন সে উত্তরও নোটিশে দিতে বলা হয়েছে নওয়াজ ও ঊর্বশীকে।

ভারতের কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রির থেকে আগেই একটি বিশেষ নির্দাশিকা জারি করা হয়েছিল। ওই নির্দেশিকার স্পষ্ট বলা হয়েছিল কোনো কোম্পানির বিজ্ঞাপনে কাজ করার আগে তার সত্যতার সমর্থনে প্রয়োজনীয় তথ্য যাচাই করে দেখে নিতে হবে। অবশ্য এ ক্ষেত্রে নওয়াজ এবং ঊর্বশী সেটা না করেই প্রচারে অংশ নিয়েছিলেন কি না, তা জানার অপেক্ষা।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার