Advertisement Placeholder

প্রবাসীদের অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসীদের অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় অপু বিশ্বাস

সিনেমার শুটিং ও স্টেজ শো’র জন্য বিশ্বের অনেক দেশেই ঘুরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কিন্তু এবারই প্রথম তিনি উড়াল দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়, প্রবাসী বাঙালিদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় গেলেন এই নায়িকা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে প্রতিবছরই সেখানের মেজর সড়কে এই আয়োজন হয়ে আসছে। এবার এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে তার লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশের (বাফলা) উদ্যোগে দুই দিনব্যাপী এবারও হচ্ছে এই স্বাধীনতা অনুষ্ঠান। এতে অপু বিশ্বাস ছাড়াও অন্যান্য তারকাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার