Advertisement Placeholder

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদে বিরোধিতা তুলে নিয়েছে তুরস্ক

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদে বিরোধিতা তুলে নিয়েছে তুরস্ক

সুইডেন এবং ফিনল্যান্ডকে সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার আবেদনে সমর্থন দিতে সম্মত হয়েছে তুরস্ক। এতদিন জোট সদস্য তুরস্ক নর্ডিক এই দুই দেশের সদস্যপদ দেওয়ার বিরোধিতা করে আসছিল। খবর বিবিসি।

কুর্দি জঙ্গিদের আশ্রয়ে ইতিবাচক মনোভাব দেখে সুইডেন এবং ফিনল্যান্ডের প্রতি ক্ষুব্ধ ছিল তুরস্ক। দেশটির সমর্থন ছাড়া নর্ডিক অঞ্চলের এই দুই দেশ ন্যাটোতে যোগ দিতে পারতো না। তবে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করলে তুরস্কের উদ্বেগের সমাধান হয় এবং দেশ দুটির ন্যাটোতে যোগদানের বিরোধিতা থেকে সরে দাঁড়াতে সম্মত হয়।

এদিকে, রাশিয়া দেশ দুটিকে সদস্যপদ দেওয়ার বিরোধিতা করে আসছিল এবং পশ্চিমাদের প্রতিরক্ষা সামরিক এই জোটের সম্প্রসারণের অজুহাতেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে দেশটি। কিন্তু মস্কোর ওই সামরিক অভিযান হিতে বিপরীত হলো এবং দেশ দুটির ন্যাটোতে যোগদানের রাস্তা পরিষ্কার করেছে।

ন্যাটোপ্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, সন্দেহভাজন জঙ্গিদের তুরস্কে প্রত্যর্পণে দেশটির অনুরোধে সুইডেন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এ ছাড়া নর্ডিক এই দুই দেশ তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর তাদের দেওয়া নিষেধাজ্ঞাও তুলে নেবে।

এ ব্যাপারে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্টো বলেছেন, একে অপরের নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলায় নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে এই তিন দেশের মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষর হয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেছেন, ন্যাটোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

অপরদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কার্যালয় বলেছে, সুইডেন এবং ফিনল্যান্ডের কাছ থেকে তুরস্ক যা চেয়েছিল তা পেয়েছে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার