Advertisement Placeholder

‘গদর ২’, ‘কাশ্মির ফাইলস’ বলিউডের জন্য ক্ষতিকর, দাবি নাসিরুদ্দিনের

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘গদর ২’, ‘কাশ্মির ফাইলস’ বলিউডের জন্য ক্ষতিকর, দাবি নাসিরুদ্দিনের

প্রায় প্রতিটি বিষয়ে স্পষ্ট মতামত দেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সময়ে সময়ে নানা বিষয়ে কথা বলেন তিনি। এবার তিনি মুখ খুলেছেন ‘গদর ২’, ‘দ্য কাশ্মির ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’র মতো ব্লকবাস্টার হিটের খ্যাতি পাওয়া সিনেমা নিয়ে। সিনেমাগুলোতে তিনি বলিউডের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।

নাসিরুদ্দিনের দাবি, এসব ছবির বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক। ‘ম্যান উওম্যান ম্যান উওম্যান’র কারণে বর্তমানে খবরে রয়েছেন তিনি। যা দিয়ে প্রায় ১৭ বছর পর পরিচালনায় ফিরছেন। এ সিনেমায় দেখা যাবে নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠককেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসিরকে বলিউডের সিনেমা নির্মাণের ধারার যে পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাব, জনপ্রিয়তা এখন জিঙ্গোইজম দ্বারা চালিত। যা ক্ষতিকারক। নাসিরুদ্দিন বলেন, এখন আপনি যত বেশি জিঙ্গোইস্ট হবেন, তত বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। কারণ এ ভাবনাই এখন চলছে। দেশকে ভালোবাসা স্পষ্ট নয়, তা ঢাকঢোল পিটিয়ে বলতে হবে। লোকে বুঝতে পারে না যে, তারা যা করছে তা খুব ক্ষতিকারক। এই যেমন, ‘কেরালা স্টোরি’ এবং ‘গদর ২’-এর মতো ছবি, এ ধরনের ছবি এখন মানুষ দেখছে। আমি সেগুলো দেখিনি তবে আমি জানি সেগুলো কী।

তিনি বলেন, এটা বিরক্তিকর যে ‘কাশ্মির ফাইলস’র মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয় যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা এবং হনসল মেহতা, যারা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোক দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে যাবেন। ১০০ বছর পর লোক যখন ‘ভিড়’ দেখবে আর ‘গদর ২’ দেখবে, তখন বুঝতে পারবে কোন সিনেমাটি বর্তমান সময়ের সত্যি কথা আসলেই বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে। বর্তমানে যা ঘটছে তাকে রিগ্রেসিভ বললেও কম বলা হবে। কোনো কারণ ছাড়াই কোনো সম্প্রদায়কে ছোট করা একটা বিপজ্জনক প্রবণতা।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রবাদ-প্রতিম ব্যক্তিত্ব নাসিরুদ্দিন শাহ। শেষবার তাকে দেখা গেছে ‘তাজ : রেইন অব রিভেঞ্জ’ সিরিজে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার