Advertisement Placeholder

নিউইয়র্কের মাল্টিপ্লেক্সে শাকিব খানের ছবির শো

বিনোদন ডেস্ক:   |   শনিবার, ১৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কের মাল্টিপ্লেক্সে শাকিব খানের ছবির শো

প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। ‘গলুই’ ছবির মাধ্যমে এ অঙ্গনে যাত্রা শুরু হচ্ছে শাকিব খানের। আগামীকাল নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাটি মুক্তি দেয়া হবে ছবিটি। ‘গলুই’ তে শাকিব বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। দেশটিতে গলুই ডিস্টিবিউশন করছে বায়োস্কোপ ফিল্মস।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে। এছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।

এরই মধ্যে সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক। যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে বেশ উচ্ছসিত শাকিব খান। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গলুই সিনেমার প্রিমিয়ারে থাকবেন শাকিব খান।

যুক্তরাষ্ট্রে প্রথমবার শাকিব খানের সিনেমা মুক্তি দেয়া প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের সিইও ড. রাজ হামিদ বলেন, দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে, আমরা চাই সুস্থ চলচ্চিত্র, সুস্থ বিনোদনে জয় হোক সর্বত্র। তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে রিলিজ দিতে যাচ্ছে।

ছবিটির নির্মাতা অলিক বলেন,‘ আমরা একটি পরিপূর্ন বাংলা সিনেমা আমেরিকা প্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন।’

গত ঈদুল ফিতরে বাংলাদেশে গলুই সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারী অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার