Advertisement Placeholder

ভিড়ের মধ্যে নারীকে চুমু খেলেন সালমান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিড়ের মধ্যে নারীকে চুমু খেলেন সালমান

ভারতের গোয়ায় ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে এক কাণ্ড ঘটিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। অনুষ্ঠানে ঢোকার সময় হঠাৎ ভিড়ের মধ্যে এক নারীকে চুমু খেয়েছে! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়েও পড়েছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গোয়া গিয়েছিলেন সালমান। সেখানে গিয়ে ভিড়ের মধ্যে এক পুরনো বন্ধুর দেখা পান তিনি। তাকে দেখেই জড়িয়ে ধরে তার কপালে চুম্বন এঁকে দেন সালমান খান।

এদিকে, কয়েক দিন আগেই প্রকাশ্যে ‘কিসিং মাস্টার’ ইমরান হাসমিকে মজা করে চুমু খান সালমান, অবশ্য সে কাণ্ড দেখে উপস্থিত দর্শকরা ফেটে পড়েন হাসিতে। ‘টাইগার ৩’র সুবাদে বছর চারেকের ফ্লপ কেরিয়ার ঘুরে দাঁড়িয়েছে ভাইজানের।
স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার