Advertisement Placeholder

বিয়ে করেই মালাইকাকে ‘আনফলো’ করলেন আরবাজ

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ে করেই মালাইকাকে ‘আনফলো’ করলেন আরবাজ

গত ২৪ ডিসেম্বর বিয়ে করেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। এদিন মেকআপ আর্টিস্ট শুরা খানের গলায় মালা দিয়েছেন তিনি। আর বিয়ের পরপরই ইনস্টাগ্রাম থেকে প্রাক্তন স্ত্রী মালাইকা আরোরাকে ‘আনফলো’ করেছেন এই তারকা।

দীর্ঘ ১৮ বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালে আরবাজ় ও মালাইকা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। কিন্তু এরপরও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যান। ছেলের জন্য নিয়মিত যোগাযোগ করেন।

তবে আরবাজের ফের বিয়ের পর বদলে গেছে সেই সমীকরণ। ইতোমধ্যেই মালাইকাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন তিনি। যদিও সাবেক স্বামীর পথে হাঁটেননি মালাইকা। তিনি এখনও ইনস্টাগ্রামে আরবাজ়কে অনুসরণ করছেন।

নেটিজেনদের প্রশ্ন, তাহলে কী জীবন থেকে মালাইকার সকল অধ্যায় মুছে ফেলছেন আরবাজ? অভিনেত্রী-ও কী এখন একই পথে হাঁটবেন?

এর আগে ২০১৭ সালে শোনা যায়, মালাইকাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন না আরবাজ। এরপরই অভিনেত্রীর ইনস্টাগ্রামে আবিস্কার করা যায় তাকে। তবে এবার আর প্রাক্তন স্ত্রীর সোশ্যাল প্লার্টফর্মে দেখা মিলল না অভিনেতার।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে মালাইকা বলেছেন, কেউ তাকে প্রেম নিবেদন করলে তিনি বিয়ে করতে পারেন। যদিও বর্তমানে মালাইকা অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার