Advertisement Placeholder

আবারও মা হতে যাচ্ছেন কারিনা!

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও মা হতে যাচ্ছেন কারিনা!

পরিবার নিয়ে জুনের শেষেই লন্ডন গেছেন বলিউড নায়িকা কারিনা কাপুর খান। সেখানে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। বর্তমান সাইফ-কারিনা দুজনই ফ্রি আছেন। আনন্দে আছে তাদের দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গীর।

এরই মধ্যে লন্ডনে তোলা বেবি বাম্পের বেশ কিছু ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কি আবার সুখবর আসছে? তৃতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন ‘ওমকারা’-র নায়িকা?

যদিও সাইফ-কারিনা তাদের সন্তান আগমন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাদের মুখ থেকে সঠিক খবর শোনার অপেক্ষায় অনুরাগীরাও।

কিছু দিন আগেই রান্নাঘরে ব্যস্ত সাইফের ছবি ছড়িয়ে পড়েছিল। লন্ডনের বাড়িতে সেদিন নিমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। সবার জন্য রান্না করেছিলেন ‘রেস’-এর নায়ক। সেই অভূতপূর্ব মুহূর্ত ক্যামেরাবন্দি করে পোস্ট করেছিলেন কারিনা। তিনি অন্তঃসত্ত্বা বলেই কি সাইফ বিশেষভাবে যত্নবান হচ্ছেন? সে প্রশ্নও কিন্তু তুলছেন অনেকে।

ছবিতে কারিনা লিখেছিলেন— শেফ সাইফ রান্নাঘরে ঝড় তুললেন, সুস্বাদু এক রোববার ছিল বটে! তথ্যসূত্র: বলিউড লাইফ

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার