Advertisement Placeholder

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন অভিনেত্রী সোফিয়া

বিনোদন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন অভিনেত্রী সোফিয়া

অবশেষে ডিভোর্স নিয়ে মুখ খুললেন মার্কিন অভিনেত্রী সোফিয়া ভারগারা। ২০২৩ সালের জুলাই মাসে অভিনেতা জো ম্যাঙ্গানিলোর সঙ্গে ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি। তবে সে সময় তাদের বিবাহবিচ্ছেদের কারণ ব্যাখা করেননি সোফিয়া-ম্যাঙ্গানিলোর কেউ। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এল পাইসে সাক্ষাৎকারে ডিভোর্স নিয়ে কথা বলেন সোফিয়া।

বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে সোফিয়া ভারগারা বলেন, ‘আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনো কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।’

১৯৯১ সালে জো গঞ্জালেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোফিয়া ভারগারা। ওই সময়ে বিশ্ববিদ্যালয়েও ভর্তি হননি তিনি। ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার প্রথম বিয়ে। এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। এ সন্তানের কথা উল্লেখ করে সোফিয়া ভারগারা বলেন, ‘১৯ বছর বয়সে আমি মা হয়েছি, আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে।’
ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান সোফিয়া। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব; আমাকে এটাই করতে হবে।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার