Advertisement Placeholder

বিচ্ছেদের পর রাজনীতিতে আসতে আগ্রহী এষা!

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিচ্ছেদের পর রাজনীতিতে আসতে আগ্রহী এষা!

সম্প্রতি হীরা ব্যবসায়ী ভারত তখতানির সঙ্গে ১২ বছরের সংসার ভেঙেছে হেমা-ধর্মেন্দ্রর মেয়ে এষা দেওলের। তার বিয়ে ভাঙার খবরে অবাক হন অনেকে। গত ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আইনি বিচ্ছেদের কথা জানিয়েছিলেন ভরত-এষা।

বলিউডে এষা তেমন সাড়া ফেলতে পারেননি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শোনা যাচ্ছে রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন হেমা কন্যা। আর এ কথা জানিয়েছেন তার মা হেমা মালিনী।

৩ বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হেমা। তিনি সংবাদ মাধ্যমকে মেয়ের রাজনীতির প্রতি আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘হ্যাঁ, এষার রাজনীতির প্রতি আগ্রহ আছে।’

হেমা মালিনী জানান, একজন রাজনীতিবিদ হিসেবে কাজ করার জন্য তাকে ধর্মেন্দ্র সবসময় সমর্থন করেন। হেমার কথায়, পরিবার সব সময় আমার সঙ্গে থাকে। পরিবারের সমর্থনের কারণেই আমি এ কাজ করতে পারছি। ওরা মুম্বাইয়ে আমার বাড়ি দেখাশোনা করে, তাই আমি খুব সহজেই মথুরায় আসতে পারি। আমি মথুরায় আসি, আবার বাড়ি ফিরে যাই। ধরমজি (ধর্মেন্দ্র) আমি যা করি তাতেই খুব খুশি। তিনি আমাকে সমর্থন করেন এবং তিনিও মাঝে মধ্যে মথুরায় আসেন।

অভিনেত্রী দুই মেয়ে এষা এবং অহনাও কি রাজনীতিতে যোগ দিতে আগ্রহী– এমন প্রশ্নের জবাবে হেমা মালিনী বলেন, ওরা যদি চায় রাজনীতিতে আসতে পারে। তারপরই তিনি বলেন, এষা সামনের বছরগুলোতে রাজনীতিতে যোগ দিতে পারে। কারণ ও আগ্রহী বলে মনে হয়। এষা রাজনীতিতে খুবই আগ্রহী। সে বিষয়টা পছন্দ করে। আগামী কয়েক বছরেও এ আগ্রহটা থাকলে ও অবশ্যই রাজনীতিতে যোগ দেবে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার