Advertisement Placeholder

‘এখন আমার নামও ট্রাক হয়ে গেছে’

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘এখন আমার নামও ট্রাক হয়ে গেছে’

রকিব সরকারের সঙ্গে বিয়ের পর অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে পড়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ব্যস্ত ছিলেন সংসার ও রাজনীতিতে। তবে বিচ্ছেদ ঘোষণার পর মাহি আবার ফিরছেন আপন ভুবনে। অংশ নিচ্ছেন শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে। দেখা যাচ্ছে স্টেজ শোতেও।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ভালুকায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। মঞ্চে উঠে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, ‘আপনারা সবাই কি আমাকে চেনেন? কি নাম আমার?’

কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন।

তখন মজার ছলে মাহি বললেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। তাই আজকে এখানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য।’

উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার