Advertisement Placeholder

রাজনীতিতে আসার গুঞ্জন কারিনা-কারিশমার

বিনোদন ডেস্ক:   |   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজনীতিতে আসার গুঞ্জন কারিনা-কারিশমার

কয়েক দশক ধরেই বলিউডের হাত ধরাধরি করে চলছে সিনেমা ও রাজনীতি। সুপার স্টার শাহরুখ, সালমানকে একাধিকবার দেখা গেছে নেতা-মন্ত্রীদের সঙ্গে মন জুগিয়ে চলতে। এমনকী অনেক অভিনেতাই রাজনীতিতে স্বেচ্ছায় নাম লিখিয়েছেন।

ভোটে জয়ী হয়ে লোকসভা বা রাজ্যসভাতেও গিয়েছেন কেউ কেউ। এবার সেই তালিকায় নতুন নাম লেখাতে যাচ্ছেন বলিউড নায়িকা কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর-এমনটাই গুঞ্জন উঠেছে। তবে বিষয়টি সত্যি নয় বলে সংবাদ প্রকাশ করেছে ‘ইন্ডিয়া.কম’ নামের একটি প্রতিষ্ঠান।

বলিউডের সুপারস্টার গোবিন্দ, অভিনেত্রী কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরেই এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তারা শিবসেনায় যোগ দেবেন বলেও গুঞ্জন উঠেছে।

কোনো কোনো সূত্র বলছে, শুধু রাজনীতিতে যোগদান নয়, শোনা যাচ্ছে মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও হতে পারেন গোবিন্দ। যদিও এখন পর্যন্ত এ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

আগামী লোকসভা নির্বাচনে শিবসেনার তারকা প্রচারক হতে যাচ্ছেন কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর-এমনটাও শোনা যাচ্ছে। শিগগিরই বালাসাহেব ভবনে আনুষ্ঠানিকভাবে শিবসেনায় যোগ দেবেন গোবিন্দ।

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, আবারও রাজনীতিতে ফিরছেন গোবিন্দ। সম্প্রতি তার সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ঘনিষ্ঠ এক ব্যক্তি। সেই জল্পনা-কল্পনাই সত্যি হতে যাচ্ছে হয়তো।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার