Advertisement Placeholder

সুস্থ হয়ে উঠছেন প্রেসিডেন্ট বাইডেন

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুস্থ হয়ে উঠছেন প্রেসিডেন্ট বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের বেশিরভাগ উপসর্গ কাটিয়ে উঠেছেন। এখন বেশ ভালোবোধ করছেন বলে জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয় বাইডেনের। এর পর থেকে হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন তিনি। প্রেসিডেন্ট অনলাইনে কাজকর্ম সারছেন। তবে অন্য সময়ের তুলনায় কাজের চাপ কিছুটা কম নিচ্ছেন।

এএফপির খবরে বলা হয়েছে, বাইডেন মাইক্রোচিপ প্রস্তুত নিয়ে ব্যবসায়িক নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও লিংকে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, খুবই ভালোবোধ করছেন।
কিছুটা ভাঙা স্বরে বাইডেন বলেন, রাতে আমার ভালো ঘুম হয়েছে। ইষৎ হেসে তিনি বলেন, পোষা কুকুরদের জন্য তাকে সকালবেলাতেই ঘুম থেকে উঠতে হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে বাইডেন সবচেয়ে বয়স্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় বলছে, তার শারীরিক অবস্থা ভালো। তাকে করোনাভাইরাসের সব কটি ডোজের টিকা দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের আবাসিক চিকিৎসক বলেন, ৭৯ বছর বয়সী বাইডেনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তবে এখনো তার চিকিৎসা চলছে।

বাইডেনের চিকিৎসক কেভিন ও কনোর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে এক স্মারকলিপিতে বলেন, প্রেসিডেন্টের করোনার উপসর্গগুলো এখন নেই বললেই চলে। নাকে কিছুটা প্রদাহ আছে এবং কণ্ঠস্বর ভাঙা আছে।

চিকিৎসকরা আরও বলেন, বাইডেনের ফুসফুসের অবস্থা ভালো। নাড়ি ঠিকমতো চলছে। রক্তচাপ ও শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক। স্মারকলিপিতে আরও বলা হয়, প্রেসিডেন্টকে অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া হচ্ছে। তার কোনো শ্বাসকষ্ট নেই।

সূত্র: টাইম

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার