Advertisement Placeholder

একদা ধূমপানে আসক্ত ছিলেন বিদ্যা বালান!

বিনোদন ডেস্ক:   |   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একদা ধূমপানে আসক্ত ছিলেন বিদ্যা বালান!

সিগারটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করলেও এতে কখনও আসক্তি ছিল না অভিনেত্রী বিদ্যা বালানের। তবে দ্য ডার্টি পিকচারের শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, দ্য ডার্টি পিকচার সিনেমাতে ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো। তাতেই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। দিন তিনটে করে সিগারেট লাগত অভিনেত্রীর। তবে সেই আসক্তি নাকি উপভোগই করতেন অভিনেত্রী।

বিদ্যা বলেন, আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা ভালো লাগত। কলেজ যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশপাশে যারা ধূমপান করতেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।

সে সব অবশ্য পুরনো গল্প। ধূমপানকে অবশ্য এখন জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি। তা পুরোপুরি স্বাস্থ্যের কারণে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার