Advertisement Placeholder

সুন্দরবন নামে নতুন জেলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুন্দরবন নামে নতুন জেলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন আরও সাত জেলা হবে বলে সোমবার (১ আগস্ট) ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে একটির নাম হবে সুন্দরবন। আগামী ছয় মাসের মধ্যেই জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হবে ৩০। খবর আনন্দবাজার পত্রিকার।

পশ্চিমবঙ্গে বর্তমানে ২৩টি জেলা রয়েছে, এগুলো হলো— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।

নতুন জেলাগুলোর সম্ভাব্য নামও সোমবার ঘোষণা করেছেন মু্খ্যমন্ত্রী। তার ঘোষণার প্রথমেই ছিল সুন্দরবন। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে তৈরি হবে নতুন এই জেলা।
দ্বিতীয় জেলা ইছামতী। উত্তর ২৪ পরগনা ভেঙে হচ্ছে ইছামতী। মূলত বনগাঁ মহকুমাকে নিয়েই এ নতুন জেলা।

তৃতীয় নতুন জেলা বসিরহাট (নাম পরে ঘোষণা করা হবে)। উত্তর ২৪ পরগনার বসিরহাট নিয়ে হচ্ছে এ জেলা।

চতুর্থ জেলা রানাঘাট। নদিয়া ভেঙে হচ্ছে নতুন রানাঘাট জেলা।

পঞ্চম জেলা বিষ্ণুপুর। বাঁকুড়া ভেঙে তৈরি হচ্ছে এই বিষ্ণুপুর জেলা। ষষ্ঠ জেলা কান্দি। মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে কান্দি। আর সপ্তম বহরমপুর। মুর্শিদাবাদের সদর বহরমপুর ভেঙে হচ্ছে নতুন জেলা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার