Advertisement Placeholder

বিশ্বের সবচেয়ে দীর্ঘ ১০ সেতুর ছয়টিই চীনে

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বের সবচেয়ে দীর্ঘ ১০ সেতুর ছয়টিই চীনে

চীনের দানিয়াং–কুনশান গ্র্যান্ড সেতু

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতু কোনটি এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই খুঁজে থাকি। এসব সেতুর অবস্থান কোন দেশে অনেকেই তার উত্তর খোঁজেন। সর্বশেষ খবরে জানা গেছে, সবচেয়ে দীর্ঘ ১০টি সেতুর ৬টিই এশিয়া মহাদেশে তথা চীনে অবস্থিত।

চলুন ২০২৪ সালে বিশ্বের দীর্ঘতম সেতু কোনগুলো, একনজরে তা জেনেই নিই-

১. দানিয়াং–কুনশান গ্র্যান্ড ব্রিজ: বিশ্বের দীর্ঘতম এই সেতু চীনে অবস্থিত। দৈর্ঘ্য ১৬৪ কিলোমিটার।

২. চাংহুয়া-কোহশিউং ভায়াডাক্ট: তাইওয়ানের এই সেতুর দৈর্ঘ্য ১৫৭ কিলোমিটার।

৩. তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ: ১১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর অবস্থান চীনে।

৪. ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ: চীনের এই সেতুর দৈর্ঘ্য ১০৫ কিলোমিটার।

৫. ওয়েনান ওয়েইহে গ্র্যান্ড ব্রিজ: এটির অবস্থান চীনে। দৈর্ঘ্য ৭৯ কিলোমিটার।

৬. বাং না এক্সপ্রেসওয়ে: থাইল্যান্ডের এই সেতুর দৈর্ঘ্য ৫৪ কিলোমিটার।

৭. বেইজিং গ্র্যান্ড ব্রিজ: চীনের এই সেতুর দৈর্ঘ্য ৪৮ কিলোমিটার।

৮. মেট্রো ম্যানিলা স্কাইওয়ে সিস্টেম: ফিলিপাইনের এই সেতুর দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার।

৯. লেক পন্টচারট্রেন কজওয়ে: দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার। অবস্থান যুক্তরাষ্ট্রে।

১০. উহান মেট্রো ব্রিজ: চীনের উহানে অবস্থিত এই সেতুর দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার