Advertisement Placeholder

আচমকা তথ্য মন্ত্রণালয়ে হাজির শাকিব খান

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ২২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আচমকা তথ্য মন্ত্রণালয়ে হাজির শাকিব খান

রবিবার (২১ আগস্ট) শাকিব খানকে হঠাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দেখা গেল। সেখানে তিনি মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কথা বলেছেন। এরপর ক্যামেরাবন্দিও হয়েছেন। সেই ছবি আবার মন্ত্রীর ফেসবুক পেজ থেকে শেয়ারও দেওয়া হয়েছে। ওই পোস্ট শাকিব নিজেও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

শাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সরকারি অনুদানের চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন শাকিব। ২০২১-২২ অর্থবছরে তিনি ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন। সেই অর্থের প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন এদিন।

অনুদানের প্রজ্ঞাপনে ‘মায়া’ সিনেমার পরিচালক হিসেবে রয়েছে হিমেল আশরাফের নাম। তবে শেষ পর্যন্ত তিনিই পরিচালনায় থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিনেমাটিতে শাকিবের সঙ্গে পূজা চেরিকে দেখা যেতে পারে। এর আগে এই জুটি ‘গলুই’ সিনেমায় একসঙ্গে কাজ করে প্রশংসিত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এদিন তাকে বিমানবন্দরে স্বাগত জানায় শত শত ভক্ত। দেশের কোনো সিনে তারকার আগমনে এমন উৎসব-উল্লাসের চিত্র এর আগে কখনো দেখা যায়নি। দেশে ফিরেই শাকিব জানান, বেশ কিছু চমকপ্রদ খবর দেবেন। তবে সেটা কী, পরিষ্কার করেননি। ধীরে ধীরে প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, শাকিব খান গত ৯ মাস ছিলেন যুক্তরাষ্ট্রে। সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে থেকে সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়েছেন। ‘রাজকুমার’ নামের সেই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার