Advertisement Placeholder

যে খাবারে দাঁত ভালো থাকবে

লাইফস্টাইল ডেস্ক:   |   মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে খাবারে দাঁত ভালো থাকবে

দাঁতের গুরত্ব অপরিসীম। দাঁতের সঠিক যত্ন না করলে অকালেই নষ্ট হয়ে যেতে পারে দাঁত। চিনিজাতীয় খাবার ও ক্যান্ডি খেলে দাঁত ক্ষয়ে যায়। তবে দাঁতের সুস্থতায় কোন খাবারগুলো খাওয়া উচিত সেটা অনেকের কাছেই অজানা।

দাঁত ভালো রাখতে যে খাবার খেতে হবে

পনির : দাঁতের ক্ষয়রোধ করতে খাদ্য তালিকায় পনির রাখুন অবশ্যই। পনির চিবিয়ে খেলে মুখের পিএইচ লেভেল বাড়ে। এছাড়া এতে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম দাঁত সুস্থ রাখে।

সবুজ শাকসবজি : দাঁতের সুস্থতায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার বিকল্প নেই। এগুলোতে থাকা ভিটামিন ও মিনারেল দাঁতের গোড়া মজবুত রাখে। এছাড়া সবুজ শাকসবজিতে থাকা উচ্চমাত্রার ক্যালসিয়াম দাঁতের এনামেল তৈরিতে সহায়ক।

আপেল : দাঁত ভালো রাখতে প্রতিদিন আপেল চিবিয়ে খান। পানি ও ফাইবার সমৃদ্ধ আপেল খেলে মুখের ভেতরে লালার নিঃসরণ বেড়ে যায়। ফলে ব্যাকটেরিয়া দূর হয়।

দই : দইয়ে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন যা দাঁতের যত্নে আবশ্যক। এছাড়া দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয়রোধ করতে সাহায্য করে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার