Advertisement Placeholder

চলে গেলেন অস্কারজয়ী অভিনেত্রী লুইস ফ্লেচার

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলে গেলেন অস্কারজয়ী অভিনেত্রী লুইস ফ্লেচার

অস্কারজয়ী অভিনেত্রী লুইস ফ্লেচার মারা গেছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) খবরটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র ডেভিড শল। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৮ বছর। অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছেন, ফ্রান্সের মন্টডুরাসের নিজ বাসভবনে ঘুমের মধ্যে মারা গেছেন লুইস ফ্লেচার। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।

১৯৫৮ সালে ইয়ান্সি ডেরিঙ্গার টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়ে নাম লেখান লুইস ফ্লেচার। পরের বছর ‘ওয়াগন ট্রেন’ টিভি ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করেন। ১৯৬৩ সালে ‘আ গ্যাদারিং অব ঈগলস’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এরপর সন্তানদের জন্য অভিনয়ে দীর্ঘ বিরতি নেন লুইস ফ্লেচার। প্রায় এক দশক পর ১৯৭৪ সালে রবার্ট আল্টম্যানের ‘থিভস লাইক আস’ সিনেমায় অভিনয় করেন তিনি। পরের বছর নাট্যধর্মী ‘ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট’ সিনেমায় নার্স রেচেড চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

‘ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট’ সিনেমার জন্য ১৯৭৬ সালে অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন লুইস ফ্লেচার। সিনেমাটিতে খল চরিত্রকে দর্শকের কাছে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন তিনি। অস্কারে সেরা অভিনেত্রী ছাড়াও সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেতার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিল ‘ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট’। এছাড়া আরও অনেক পুরস্কার জিতেছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯৩৪ সালের ২২ জুন যুক্তরাষ্ট্রের বার্মিংহ্যামে লুইসের জন্ম ৷ তাঁর বাবা-মা ছিলেন বধির ৷ লুইসের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘একসরসিস্ট টু: দ্য হেরেটিক’, ‘ব্রেইনস্ট্রর্ম’, ‘ফায়ারস্টার্টার’, ‘ফ্লাওয়ার ইন দি অ্যাটিক’, ‘টু ডেজ ইন দ্য ভ্যালি’ও ‘ক্রুয়েল ইনটেনশন্স’।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার