Advertisement Placeholder

শাকিবকে নিয়ে হাতাহাতিতে জড়ালেন পূজা চেরি-বুবলী!

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাকিবকে নিয়ে হাতাহাতিতে জড়ালেন পূজা চেরি-বুবলী!

শোবিজ অঙ্গনের গুঞ্জন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে সখ্য তৈরি হয় পূজার।

নানা মাধ্যমে জোর গুঞ্জন, পূজাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছিল। শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে।

তবে এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। হাতাহাতি ঘটনার গুঞ্জনের কথা তুলতেই পূজা বললেন, ‘এসব চরম মিথ্যা কথা। এগুলোর কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই।
চিত্রনায়িকা বুবলীর সঙ্গে এখন পর্যন্ত মাত্র দুবার দেখা হয়েছে বলে দাবি করেন পূজা।

এ নায়িকা বলেন, ‘আমিও এ গুঞ্জন শুনেছি। শুনে অবাক হয়েছি। কোথা থেকে এ খবর বেরোল! চরম মিথ্যা কথা। আমার সঙ্গে বুবলী আপার দুদিন দুটি অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছিল। কথা হয়েছিল একটা শোতে। জাস্ট হাই, হ্যালো হয়েছে— এতটুকুই। যারা এসব কথা বলছেন, তারা প্রমাণ দিক যে আমরা শাকিব খানের বাসায় মারামারি করেছি। এ রকম কোনো মারামারি, গ্যাঞ্জাম হয়নি। আমি যদি মিথ্যা বলি, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। ব্যাপারটা এত বাজেভাবে ছড়াচ্ছে, আর মানুষ এটি বিশ্বাস করছেন।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার