Advertisement Placeholder

সারা বিশ্বেরই চীনকে দরকার : প্রেসিডেন্ট জিনপিং

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সারা বিশ্বেরই চীনকে দরকার : প্রেসিডেন্ট জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনকে দরকার সারা বিশ্বের। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর জিনপিং একথা বলেন। রবিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস শেষে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে বিশ্বের চীনকে প্রয়োজন মন্তব্য করে জিনপিং বলেন, ‘আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।’

একইসঙ্গে কমিউনিস্ট পার্টি ও মানুষ যে আস্থা রেখেছে তা প্রমাণ করার জন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এএফপি বলছে, এক সপ্তাহ ধরে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির অধিবেশন চলে এবং রবিবার সেখানে রুদ্ধদ্বার ভোটাভুটিতে তৃতীয়বারের জন্য দেশের নেতা হিসাবে বেছে নেওয়া হয় শি জিনপিংকে।

চীনের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয়ের যাত্রা এখন নিশ্চিত। তবে সেটি আগামী মার্চ মাসে চীনা সরকারের বার্ষিক আইনসভা অধিবেশনের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এক দশক আগে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শি জিনপিং। এরপর থেকে আধুনিক চীনা শাসকদের মধ্যে মাও সেতুংয়ের পর শি জিনপিংই ক্ষমতার এতোটা কেন্দ্রে এসেছেন।

সংবাদমাধ্যম বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতাকে আরও শক্তিশালী করতে চীনা সংবিধানের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন সংবিধানে দুই প্রতিষ্ঠান ও দুই সুরক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে।

শি জিনপিংয়ের পদকে আরও শক্তিশালী করার পাশাপাশি দলের নীতির মধ্যে তার রাজনৈতিক চিন্তাধারা যুক্ত করার কথা বলা হয়েছে। সমাজতন্ত্রকে সময়োপযোগী করা এবং চীনের সংস্কৃতিকে আরও উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করার কথাও বলা হয়েছে কমিউনিস্ট পার্টির অধিবেশনে।

উল্লেখ্য, চীনে কোনো ব্যক্তি আগে সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্বপালন করতে পারতেন। তবে ২০১৮ সালে সেই নিয়ম বাতিল করা হয়। আর এতেই ৬৯ বছর বয়সী শি জিনপিংয়ের তৃতীয় মেয়াদে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় আরোহণ নিশ্চিত হয় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার