
বিনোদন ডেস্ক: | বুধবার, ০২ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ১১৭ বার পঠিত | পড়ুন মিনিটে

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ ২ নভেম্বর। তার জন্মদিনে পাঠান ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’র পর আরও একবার শাহরুখ-দীপিকা রসায়ন দেখবেন দর্শক। টিজারে তারই আভাস মিলেছে।
টিজারে শাহরুখ ও দীপিকা দুজনকেই অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম। টিজারে শাহরুখ-জন আব্রাহাম দ্বৈরথও দেখা গেছে।
‘পাঠান’ ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি জানিয়েছেন, শাহরুখের জন্মদিন উদযাপন করতেই আজ টিজার প্রকাশ করা হয়েছে। ছবি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।



