Advertisement Placeholder

গভীর রাতে শাকিব খানের বাড়িতে হামলার অভিযোগ

বিনোদন ডেস্ক:   |   শুক্রবার, ১১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গভীর রাতে শাকিব খানের বাড়িতে হামলার অভিযোগ

ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে এ হামলা চালায় দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে- মোবাইলে স্থানীয়রা এমন খবর দিলে এ ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আমিও সেখানে পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত জানার পর এ বিষয়ে বলতে পারব।

যদিও এ ঘটনা নিয়ে শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, এই শুটিং বাড়িতে জেনারেটরসহ মূল্যবান আসবাবপত্র রয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরে গাজীপুরের পূবাইলে শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়িটিতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার