Advertisement Placeholder

করোনা বাড়ছে, সতর্ক থাকতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৩ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনা বাড়ছে, সতর্ক থাকতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে।’ ১৩ জুন সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড কিছুটা বেড়েছে। কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হত। রবিবার ১২ জুন ১০৯ জন সংক্রমিত হয়েছে, সেই তুলনায় বেশ বেড়েছে। আমাদের সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিষয়টি ভুলে গেলে চলবে না। মাস্কপরা ভুলে গেলে চলবে না, আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি মাস্ক পড়বেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন। তিনি বলেন, ‘কোভিড এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, আমরা যদি অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার