Advertisement Placeholder

মামলার মাঝেই আদিলের বিরুদ্ধে নতুন অভিযোগ রাখির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মামলার মাঝেই আদিলের বিরুদ্ধে নতুন অভিযোগ রাখির

রাখি সাওয়ান্ত ও আদিল দুরানি। ছবি: সংগৃহীত

সময় খারাপ যাচ্ছে আদিল আলি দুরানির। একে তো জেলে বন্দি রয়েছেন। তার উপর নতুন অভিযোগ আনলেন রাখি সাওয়ান্ত। ইতোমধ্যেই আদালতে গড়িয়েছে রাখি ও আদিলের দাম্পত্য কলহ। এবার আদিলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন রাখি। আদিল নাকি নিষিদ্ধ মাদক নিতেন, দাবি ‘বিগ বস’ খ্যাত টেলি তারকার।

সপ্তাহ খানেক আগে স্বামী আদিলের বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য সহিংসতার অভিযোগ তোলেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি হেফাজতে আদিল। এবার রাখির অভিযোগ, নিষিদ্ধ মাদক সেবন করতেন আদিল। রাখির দাবি, “প্যাকেট আসত, তাতে পাউডারের মতো কিছু থাকত।”

কোন মাদকের নেশা করতেন আদিল? প্রশ্নে রাখি জানান, কোন মাদক নিতেন আদিল, সেই বিষয়ে কিছু জানেন না। তবে রাখির বক্তব্য, “পুলিশকে সব জানিয়েছি, পুলিশের কাছে সব প্রমাণ আছে।”
এদিকে, আদিলের বিরুদ্ধে মামলায় এবার রাখির পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। আদিলকে লাথি মারা উচিত, দাবি তার। এমনকি, একটি ভিডিওতে দেখা যায়, শূন্যে লাথি মেরেও দেখাচ্ছেন শার্লিন। সদ্যই সব ঝামেলা মিটিয়ে এক অপরকে জড়িয়ে ধরেছেন রাখি ও শার্লিন। একটি ভিডিওতে শার্লিনকে ‘বোন’ বলেও সম্বোধন করেন রাখি।

স্বামী আদিল দুরানির সঙ্গে দাম্পত্য কলহের মামলায় এখন চর্চার কেন্দ্রে রাখি সাওয়ান্ত। প্রতারণা, গার্হস্থ্য সহিংসতা-সহ একাধিক ধারায় আদিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাখি। তার অভিযোগের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি আদিলকে গ্রেফতার করে স্থানীয় ওশিয়ারা থানার পুলিশ। আপাতত জেলে রয়েছেন আদিল। আদালতে তার বিরুদ্ধে মামলা লড়ছেন রাখি। বুধবার ছিল সেই মামলার শুনানি। আদালত থেকে বেরিয়ে রাখি জানান, তিনি আদিলের অত্যাচারের শিকার। তবে দেশের আইন ব্যবস্থার উপর ভরসা আছে তার। রাখির আশা, আদালতে ন্যায়বিচার পাবেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার