Advertisement Placeholder

বরকে নিয়ে থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় নয়নতারা

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ২১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরকে নিয়ে থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় নয়নতারা

গত ৯ জুন সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা ও পরিচালক বিগেনেশ শিবান। মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন তারা। শোবিজ অঙ্গনের অনেক তারকাই বিয়েতে যোগ দিয়েছিলেন।

বিয়ের ১০ দিন পর জানা গেলো থাইল্যান্ডে মধুচন্দ্রিমা সারছেন তারা। সেখান থেকে তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন নয়নতারা ও বিগনেশ।

একটি ছবিতে দেখা যায়, কোনো রিসোর্টে চেয়ারে বসে আছেন নয়নতারা। তার পরনে হলুদ রঙের পোশাক। সূর্যের স্নিগ্ধ আলো এসে খেলা করছে তাদের চোখে-মুখে। আর দৃষ্টি বিনিময় করছেন তারা। আরো বেশ কটি ছবিতে রোমান্টিক মুডে ফ্রেমবন্দি হয়েছেন এই যুগল। ক্যাপশনে বিগনেশ লিখেছেন—‘স্ত্রীর সঙ্গে থাইল্যান্ডে।’ প্রিয় জুটিকে এভাবে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরাও।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর চুটিয়ে প্রেম করেন দীর্ঘ ৭ বছর।

বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দু’জনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার