
বিনোদন ডেস্ক: | বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

কিছু দিন পরেই মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার।’ তাই ছবিটির প্রচারের জন্য রোববার কলকাতায় এসেছেন তিনি। তবে কলকাতায় জোর আলোচনা চলছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দেখা যাবে রণবীরকে। সে কারণেই নাকি এক কাজে দু’কাজ সারছেন অভিনেতা। সম্প্রতি মুভিটির প্রচারণার অংশ হিসেবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রণবীর ছাড়াও উপস্থিত ছিলেন ‘মহারাজ’।
স্বাভাবিকভাবে রণবীরকে সামনে পেয়ে প্রশ্ন আসতে বাধ্য সৌরভের জীবনচিত্রে কি তবে তিনি চূড়ান্ত? উত্তর দিলেন রণবীরও। খুব বেশি জটিলতার মধ্যে না গিয়েই রণবীরের সাফ কথা, ‘আমাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য এখনও পর্যন্ত কোনো প্রস্তাব দেওয়া হয়নি।’
যদিও সৌরভ নিজে চান রণবীর তার চরিত্রে অভিনয় করুন। ‘দাদা’-র বায়োপিক বড় পর্দায় প্রযোজনার দায়িত্বে রয়েছে লভ ফিল্মস। যার কর্ণধার পরিচালক লভ রঞ্জন। তারই ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তবে প্রযোজনা সংস্থার তরফে রহস্য জিইয়ে রাখা হচ্ছেন। তাদের কথায় সবটা প্রাথমিক স্তরে রয়েছে।
তবে ছবিটির অন্যতম প্রযোজক অঙ্কুর গর্গে জানান, সত্যি বলতে বায়োপিকের কোনও খবর নেই আপাতত। তবে রোববার কলকাতায় ঝটিকা সফরে এসে রণবীর ইডেন গার্ডেনসে ‘দাদা’-র সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন।



