Advertisement Placeholder

ওটিটিতে বাজিমাত করলো শাহিদ-বিজয়ের ‘ফর্জি’

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ২৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওটিটিতে বাজিমাত করলো শাহিদ-বিজয়ের ‘ফর্জি’

চিরাচরিত সব ধ্যান-ধারণা ভেঙে চুরমার। বরং উত্তর-দক্ষিণ-মধ্য, বিনোদনের সব ঘরানা কার্যত মিলেমিশে একাকার। আর তাতেই বাজিমাত ‘ফর্জি’র। সবচেয়ে বেশি বার দেখা ভারতীয় ওয়েবসিরিজের শিরোপা মাথায় উঠল। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজগুলোর মধ্যে দৌড়ে সবাইকে পেছনে ফেলে দিল ‘ফর্জি’। গড়ল সর্বকালীন রেকর্ড।

ওরম্যাক্স মিডিয়ার সমীক্ষায় সেরার শিরোপা পেয়েছে ‘ফর্জি’। সবমিলিয়ে ৩ কোটি ৭১ লাখ বার দেখা হয়েছে এই ওয়েবসিরিজ। এখনও পর্যন্ত আর কোনো ওয়েবসিরিজের এই রেকর্ড নেই। নিজেই সেরা হওয়ার খুশি সবার সঙ্গে ভাগ করে নিলেন ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা শাহিদ কাপুর। দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ‘ফর্জি’র মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ‘ফর্জি’র এই সাফল্যের খবর ভাগ করে নেন শাহিদ। তিনি লেখেন, ‘ফর্জি জ্বর। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ’। ‘ফর্জি’র পরিচালক রাজ অ্যান্ড ডিকে। এর আগে তাদের পরিচালনায় তৈরি ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েবসিরিজও বিপুল জনপ্রিয়তা পায়। তবে ‘ফর্জি’ সব রেকর্ড ভেঙে দিয়েছে। তারাও সোশ্যাল মিডিয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শাহিদের প্রথম ওয়েবসিরিজ এটি, বিজয়েরও
মুখ্য ভূমিকায় শাহিদ এবং বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশি খান্না, কেকে মেনন, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা এবং সর্বোপরি অমল পালেকর। সঙ্কটের সঙ্গে যুঝতে যুঝতে এক শিল্পীর জালিয়াত হয়ে ওঠার গল্প বুনেছেন পরিচালক। বিদেশের ‘মানি হাইস্ট’-এর সঙ্গে কিছু দৃশ্যের তুলনা হলেও, ভারতীয় দর্শকদের মাথায় রেখেই তৈরি ‘ফর্জি’। শাহিদের প্রথম ওয়েবসিরিজ এটি। বিজয়েরও।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার