Advertisement Placeholder

এবার অনন্যা পাণ্ডের সঙ্গে আদিত্য কাপুরের প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার অনন্যা পাণ্ডের সঙ্গে আদিত্য কাপুরের প্রেমের গুঞ্জন

বলিউডের আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তারা দুজনেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলে তাদের ঘনিষ্ঠমহল থেকে এমন তথ্য জানা গেছে।

আজকাল মুম্বাইয়ের যেখানে সেখানে দেখা যাচ্ছে তাদের দুজনকে। কখনো রেস্তরাঁ, কখনো কফি শপ এবং লং ড্রাইভেও নাকি বেড়িয়ে পড়ছেন আদিত্য-অনন্যা। তবে এত কিছু ঘটলেও দুজনেই এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেম যেন বিয়েতে গড়ায়। তবে তারা কিন্তু এখনই এসব চাইছেন না। বরং আপাতত এই সম্পর্ককে সময় দিতে চাইছেন। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, আগামী বছরের শেষের দিকে নাকি বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। তবে এসব নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না তারা।
এতদিন শোনা যাচ্ছিল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান। এমনকি আরিয়ান যখন মাদককাণ্ডে জড়িয়ে পড়ে, তখন পাশে ছিলেন অনন্যাই। তবে এসব এখন অতীত। আপাতত আদিত্যর সঙ্গে প্রেমের স্বপ্নে মজেছেন চাঙ্কি পাণ্ডেকন্যা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার