Advertisement Placeholder

বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ এপ্রিল সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘সাক্ষাৎকালে তাঁরা বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক কাতার সফর নিয়ে রাষ্ট্রপতিকে অভিহিত করেন।’

রাষ্ট্রপতি তাঁর দুই মেয়াদে দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী দুই মেয়াদে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। খবর বাসস।

রাষ্ট্রপতি ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ছবি- ফোকাস বাংলা।
এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার ও মোনাজাতে অংশ নেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, আসছে ২৪ এপ্রিল বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার