Advertisement Placeholder

‘পুষ্পা’র সিক্যুয়ালে থাকছেন বিজয় সেতুপাতি

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ২৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘পুষ্পা’র সিক্যুয়ালে থাকছেন বিজয় সেতুপাতি

গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত সিনেমা‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে ঝর তুলে আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি। ছবিটিতে আল্লুর স্টাইল আইকন হয়ে উঠে বিশ্বব্যাপী। ছবিটির দ্বিতীয় কিস্তি যে নির্মাণ হবে সেটার ঘোষণা এসেছে আগেই। তাই দ্বিতীয় কিস্তি নিয়েও আগ্রহের কমতি ছিলো দর্শকদের।

শিগগিরই শুরু হতে যাচ্ছে এই সিনেমার দ্বিতীয় কিস্তির শুটিং। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে ছিলেন রাশমিকা মান্দানা। খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং শুরু করবেন তারা।

নতুন খবর হচ্ছে এ সিনেমায় নতুন করে যুক্ত হচ্ছেন তামিল সিনেমার জাদরেল অভিনেতা বিজয় সেতুপতি। টলিউড ডটনেটকে একটি সূত্র বলেন—‘পরিচালক সুকুমার ও তার টিম ‘পুষ্পা-টু’ সিনেমার চিত্রনাট্যের চূড়ান্ত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে এ সিনেমায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। সিনেমাটিতে একজন সিনিয়র পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার