Advertisement Placeholder

মেয়েকে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন রণবীর-আলিয়া!

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেয়েকে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন রণবীর-আলিয়া!

‘রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানির সাফল্যের পর পরিবারকে সময় দিচ্ছেন আলিয়া ভাট। নিউইয়র্কে আপাতত ভ্যাকেশন মোডে অভিনেত্রী, সঙ্গে রণবীর কাপুর ও কন্যা রাহা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি অন্তত সেই কথাই বলছে। শুধু তাদের ঘুরতে যাওয়ার ছবি নয়, সেই সঙ্গে আলোচনায় রণবীর কাপুরের নতুন হেয়ার স্টাইল। স্পোর্টিং হেয়ার স্টাইলে নজর কেড়েছেন অভিনেতা।

রণবীরের একটি ফ্যান ক্লাব শেয়ার করেছে ছবি। এতে রণবীর, আলিয়া ও রাহাকে এক টেবিলে দেখা গেছে। নতুন হেয়ারস্টাইলে রণবীর স্লিক ব্ল্যাক জ্যাকেট পরেছিলেন। আলিয়া ও রাহাও রণবীরের সঙ্গে ছিলেন। কালো পোশাক পরেছিলেন আলিয়াও। ইনস্টাগ্রামে শেয়ার করা অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের সঙ্গে সেলফি তুলছেন তার এক ভক্ত।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের এই বছরটা বেশ ভালোই কেটেছে। রণবীরের রোমান্টিক-কমেডি ড্রামা ‘তু ঝুঁটি ম্যায় মক্কার’ ভালো ব্যবসা করেছে। তবে সন্দীপ ভাঙ্গা রেড্ডির ‘অ্যানিম্যাল’ ছবিতে নিজের ক্যারিশমা দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

অন্যদিকে, আলিয়া ভাটও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে বক্স অফিস মাতিয়েছেন। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির জন্য তিনি এর আগে জাতীয় পুরস্কার জিতেছিলেন এবং আগস্টে ‘হার্ট অব স্টোন’ ছবির মাধ্যমে হলিউডেও পারি দিয়েছিলেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার