Advertisement Placeholder

জনি ডেপের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ছিল জোলির

বিনোদন ডেস্ক:   |   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনি ডেপের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ছিল জোলির

হলিউডের শক্তিশালী দুই তারকা জনি ডেপ ও অ্যাঞ্জেলিনা জোলি ২০১০ সালে ‘দ্য ট্যুরিস্ট’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করেন । এই ছবিতে অভিনয় করতে গিয়ে জনি ডেপের বিরুদ্ধে অভিযোগ তোলেন জোলি।
তার দাবি ছিল, ‘অভিনেতার নিঃশ্বাসে দুর্গন্ধ’। ফলে সিনেমায় বেশ কিছু চুমুর দৃশ্য অস্বস্তিতে পড়তে হয়েছে নায়িকাকে। পরবর্তীতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে জনি ডেপকে নাকি মাউথওয়াশ ব্যবহারেরও পরামর্শ দেন জোলি।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে রোম্যান্সেরও কমতি ছিল না। ‘স্ক্রিনর‍্যান্ট’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জনি ডেপের নিঃশ্বাসে দুর্গন্ধের কারণে চুমুর দৃশ্যে অভিনয় করতে চাননি জোলি। জনি ডেপকে জোলি মুখ ধুয়ে আসতে অনুরোধ করেছিলেন মাউথওয়াশ দিয়ে। শুটিং-এর ফাকে প্রায়ই অভিনেতাকে মিন্ট খেতে দিতেন জোলি।

অভিনয়ে খ্যাতি অর্জন করলেও জনি ডেপের বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়। এই তারকা শুটিং সেটে নাকি পরিচ্ছন্ন হয়ে আসতেন না। এমনকি জনি যখন কাজ কিংবা ট্রাভেল করেন, তখন খুবই এলোমেলো থাকেন। তিনি অভিজ্ঞ হতে পারেন কিন্তু পরিচ্ছন্ন নন।

তবে এত প্রতিকূলতা সত্ত্বেও জোলি ও ডেপের মাঝে ‘দ্য ট্যুরিস্ট’-এর সেটে গড়ে উঠেছিল বন্ধুত্ব। সিনেমাটিও শেষ করেছিলেন দুজনের দারুণ বোঝাপড়া থেকেই।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার