Advertisement Placeholder

২৭ বছর পর একনঙ্গে রূপালি পর্দায় শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৭ বছর পর একনঙ্গে রূপালি পর্দায় শাহরুখ-সালমান

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান আবারও একসঙ্গে বড় পর্দায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। আর এই খবরের জন্য শাহরুখ-সালমান ভক্তদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ প্রায় ২৭ বছর। ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ মুক্তির পর জুটি হয়ে এক সিনেমায় আর দেখা যায়নি বলিউডের এই ২ শীর্ষ অভিনেতার।

বিশেষ চরিত্রে ২ খান এক সিনেমায় অভিনয় করলেও ২৭ বছর পর অ্যাকশনধর্মী এক সিনেমায় আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের নামী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া ২ খানকে এক করার পরিকল্পনা নিয়েছেন। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।

২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। প্রতিবেদনে অনুসারে, এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার