Advertisement Placeholder

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে পরিণীতি

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ১৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে পরিণীতি

বেশ ঘটা করেই বিয়ে করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে সাত পাকে বাঁধা পড়েন এই যুগল। তবে বিয়ের পর বেশি দিনের বিরতি নয়, কাজে ফিরে গিয়েছেন পরিণীতি।

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন পরিণীতি। সম্প্রতি মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে হেঁটেছেন এ নায়িকা। তবে সেখানকার সাজেও ধরে রেখেছেন নতুন বউয়ের ছাপ। আর সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

আইভরি রঙের শাড়ি, সঙ্গে ম্যাচিং কেপ, সিঁথি ভর্তি সিঁদুর ও চূড়া পরে একেবারে নতুন বউয়ের রূপেই ধরা দিলেন পরিণীতি চোপড়া। সঙ্গে ছিল হিরের তৈরি মাল্টিলেয়ার গয়নার সাজ।

এদিকে বিয়েতেও বেশিরভাগ লুকে হাল্কা রঙের পোশাকেই দেখা গিয়েছিল পরিণীতিকে। মানানসই পোশাক পরেছিলেন রাঘব চাড্ডাও।
জানা গেছে, কনে-বিদায়ের সময়ে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানটি চালানো হয়। লাল রঙের ভিন্টেজ গাড়িতে করে নবদম্পতি বিয়ের মণ্ডপ ছেড়ে যান। চোপড়া ও চাড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা ও রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হয় ‘রাগণীতি’র।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার