Advertisement Placeholder

সন্তান দত্তক নেবেন পরিণীতি চোপড়া!

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সন্তান দত্তক নেবেন পরিণীতি চোপড়া!

বলিউড তারকাদের জন্য সন্তান দত্তক নেওয়ার বিষয়টি নতুন নয়। বিয়ে করে কিংবা না করেও দত্তক নিয়ে সন্তানের মা হয়েছেন বহু অভিনেত্রী। যাদের তালিকায় রয়েছে সুস্মিতা সেন, রাভিনা ট্যন্ডনের মতো নাম। এবার সেই তালিকাতেই কী যোগ দেবেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? সদ্যই আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন যিনি।

সম্প্রতি অভিনেত্রীর একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে পরিণীতি জানান, বাচ্চা তার বেশ পছন্দ। এরপর তাকে বলতে শোনা যায়, ‘আমি আসলে সন্তান দত্তক নিতে চাই। কারণ, এত সন্তান ধারণ করা সম্ভব নয়। তাই আমি প্রচুর ছেলে-মেয়ে দত্তক নিতে চাই।’

বিয়ের পর পরিণীতির এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে, তবে নিজের পুরোনো মন্তব্যকেই সত্যি প্রমাণ করবেন তিনি? পরিণীতি যদি বিয়ের পরও তার আগের সেই সিদ্ধান্তেই স্থির থাকেন, তাহলে সন্তান দত্তক নিলেও ভক্তদের জন্য অবাক হওয়ার মতো কিছু হবে না।

এদিকে বিয়ের পর গত ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিণীতির নতুন সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। এই ছবিতে অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে অক্ষয় কুমারকে। যদিও বক্স অফিসে সিনেমাটি সেরকম আলোর মুখ দেখেনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার