Advertisement Placeholder

গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে তোপে পড়েছেন সেলেনা

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে তোপে পড়েছেন সেলেনা

গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তিনি আক্ষেপের সঙ্গে এও বলেছেন যে তার মতো তারকার প্রতিবাদও খুব একটা পার্থক্য গড়বে না। গোমেজ বলেন, ‘আমি দুঃখিত, যদি আমার কথাগুলো সবার জন্য পর্যাপ্ত না হয়। আমি নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে পারিনি, এটাই আমাকে অসুস্থ করে তুলছে। আমি যদি পৃথিবীটা পরিবর্তন করতে পারতাম! কিন্তু একটি পোস্ট দিয়ে সেটি হবে না।’

তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি, কারণ বিশ্বে যে সমস্ত ভয়াবহতা, ঘৃণা, সহিংসতা এবং সন্ত্রাস চলছে তা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। মানুষকে নির্যাতিন ও হত্যা করা বা যেকোনো একটি গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণার কোনো কাজ করা ভয়াবহ অপরাধ। আমাদের সকল মানুষকে, বিশেষ করে শিশুদের রক্ষা করতে হবে এবং ভালোর জন্য সহিংসতা বন্ধ করতে হবে।’

এদিকে, গোমেজের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ তার অনুরাগীরা। এত দিন নীরব থাকার পর এখন ফিলিস্তিনিদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদ জানিয়েও তোপের মুখে এই গায়িকা। তার অনুরাগীদের একাংশ ক্ষোভ প্রকাশ করছেন গায়িকার ওপর। কেউ বলছেন, ‘গোমেজ কি জানেন না যে তিনি এই বিষয়ে মনোযোগ আকর্ষণ করলে তার প্রভাব কতটা বড় হবে?’ কেউ বলছেন, ‘ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসরণ করা ব্যক্তি যদি এই কথা বলেন তাহলে কিভাবে হবে?’ কারো কারো মতে, সকল ঘটনা জেনেও নিরপেক্ষ থাকা ঠিক নিপীড়কদের সমর্থন করার মতোই। সূত্র ভ্যারাইটি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার