Advertisement Placeholder

পরীমণির বিরুদ্ধে আবার মামলা করলেন বোট ক্লাবের সভাপতি

বিনোদন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরীমণির বিরুদ্ধে আবার মামলা করলেন বোট ক্লাবের সভাপতি

হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে ফের আদালতে মামলা করা হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট রাজীব হাসান বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৮ জুলাই মামলার বিষয়ে আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছেন। মামলায় পরীমণি ছাড়াও তাঁর দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আসামি করা হয়েছে।

বাদী মামলায় উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাতে পরিমণি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তাঁরা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এরপর তাঁরা নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দেন ও ভাঙচুর করেন। এর আগেও পরীমণির বিরুদ্ধে মামলা করেন জাতীয় পার্টির নেতা ব্যবসায়ী নাসিরউদ্দিন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার