Advertisement Placeholder

অবশেষে প্রেমিক জ্যাকিকেই বিয়ে করছেন রাকুলপ্রীত

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবশেষে প্রেমিক জ্যাকিকেই বিয়ে করছেন রাকুলপ্রীত

প্রেম নিয়ে লুকোছাপা করেননি অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানি। ২০২১ সালের অক্টোবরে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। এবার সেই সম্পর্ককে পরিণতির রূপ দিতে চলেছেন এই তারকা যুগল। অর্থাৎ বিয়ে করে সংসার জীবনেই পা রাখছেন রাকুল-জ্যাকি। নতুন বছরের প্রথম দিনে খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল-জ্যাকি। তবে বিদেশের পরিবর্তে তাদের বিয়ের আসর বসছে দেশেই। বিয়ের ভেন্যু হিসেবে তারা গোয়াকে বেছে নিয়েছেন। পরিবার এবং ইন্ডাস্ট্রির হাতে গোনা বন্ধুবান্ধবের উপস্থিতিতে তাঁরা বিয়ে করবেন। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য তাদের বিশেষ পার্টি দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

২০২১ সালে রকুল এবং জ্যাকির সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। জ্যাকি তাঁর জন্মদিনে রাকুলের সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে সম্পর্কে সিলমোহর দেন।

ছবিটি পোস্ট করে জ্যাকি লেখেন, ‘তোমার সঙ্গে দিনগুলো আর দিন মনে হয় না।’ এরপর থেকে যুগল প্রায়শই সমাজমাধ্যমে পরস্পরের ছবি পোস্ট করে থাকেন।

বর্তমানে বিয়ের আগে ব্যাচেলর পার্টি উপভোগ করছেন রাকুল ও জ্যাকি। দুজনেই সিঙ্গেল লাইফের শেষ সময়টা কাটাচ্ছেন থাইল্যান্ডের ব্যাংককে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার