Advertisement Placeholder

শিশুদের সামনে যেসব কথা বলা বারণ

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের সামনে যেসব কথা বলা বারণ

শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে তার চারপাশের পরিবেশ ব্যাপক প্রভাব ফেলে। এ কারণে তাদের সামনে কোন কথা বলবেন আর কোনটা বলবেন না, সেটা ভেবে দেখা দরকার। শিশুদের মনস্তত্ত্বও বেশ জটিল। আপনার অসতর্ক হয়ে বলা কোনো কথাও শিশুর মনের মধ্যে বিরাট প্রভাব ফেলতে পারে।

আপনি হয়তো ভাবছেন, শিশুর সঙ্গে ঠিক আচরণই করছেন, কিন্তু অসাধানতাবশত এমন কোনও প্রসঙ্গ নিয়ে তাকে বললেন, যার ফলে শিশুর মনে গভীর ক্ষত তৈরি হল। শিশুদের সামনে ভুলেও যেসব কথা বলা ঠিক নয় :

১. কোনো ভাইবোন কিংবা বন্ধুর সঙ্গে কখনও শিশুর তুলনা করবেন না। এতে শিশুর মনে খারাপ প্রভাব পড়তে পারে। আপনার সন্তান যেমন, সেই নিজস্বতাকে স্বীকৃতি দিয়েই তাকে এগিয়ে যেতে দিন। তাদের পরীক্ষার ফল দেখে কখনও অন্যদের সঙ্গে তুলনা করবেন না।

২. কোনো কাজ ভুল করলে শিশুকে বলুন। সেই ভুলের শিশুর মধ্যে অপরাধবোধ জমতে দেবেন না। এটি শিশুর মধ্যে আত্মবিশ্বাসের অভাব গড়ে তুলতে পারে। কখনই তাদের বলবেন না কোনো কাজই তুমি ঠিক করতে পারো না’।

৩. বাচ্চার সঙ্গে একান্তে সময় কাটানো কিংবা তার সঙ্গে মন খুলে কথা বলারও সময় নেই আপনার হাতে? কঠোর হতে গিয়ে নিজের অনুভূতিগুলি সন্তানের থেকে দূরে সরিয়ে রাখলে শিশুও ভবিষ্যতে অনুভূতিশূন্যতার সমস্যায় ভুগবে। শিশু তার মনের কথা বলতে চাইলে তাকে থামিয়ে না দিয়ে বলতে দিন।

৪. ছেলে ও মেয়ের মধ্যে তফাত করবেন না। দু’জনকেই একই চোখে দেখুন। ছেলেদেরকে যে সব কাজের জন্য স্বাধীনতা দিচ্ছেন, মেয়েদেরও তা থেকে বঞ্চিত করবেন না। ‘মেয়ে হয়ে এই কাজ তোমায় মানায় না’— এই প্রকার কোনো মন্তব্য শিশুর কাছে করবেন না।

৫. আপনি শিশুর জন্য কী কী করছেন তা তাকে জানতে না দিলেও চলবে। এই প্রকার কোনও মন্তব্য শিশুর মনের উপর বোঝা তৈরি করতে পারে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার