Advertisement Placeholder

নতুন নির্বাচন দাবিতে নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন নির্বাচন দাবিতে নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ

নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে ৮ জানুয়ারী জ্যাকশন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত বিক্ষোভে বাংলাদেশে সদ্য-সমাপ্ত নির্বাচনকে একতরফা এবং পাতানো হিসেবে অভিহিত করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানানো হয়। এ সময় উল্লেখ করা হয় যে, গণতান্ত্রিক অধিকার আদায়ের কোন আন্দোলন কখনোই বৃথা যায়নি, বিএনপির এক দফার চলমান আন্দোলনও সফল হবেই।

বিরুপ আবহাওয়া সত্বেও তাৎক্ষণিক এ বিক্ষোভে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন প্রমুখ অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন। তারা বলেন, চলমান আন্দোলন এই প্রবাসেও অব্যাহত থাকবে শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত।

ষ্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ বিক্ষোভ-সমাবেশে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ষ্টেট বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, আলহাজ শহীদুল ইসলাম সিকদার, দেওয়ান কাউসার, আনিসুর রহমান এবং শাহাদাত হোসেন রাজু, সদস্য জিয়াউর রহমান মিলন, মাহবুবুর রহমান, জাফর তালুকদার, রহিজ উদ্দিন, আলমগীর হোসেন, কাইয়ুম, সাবু খন্দকার, একেএম ফজলুল হক, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, তারেক জাবেদ তুহিন, মিজানুর রহমান, রহুল আজিজ প্রমুখ।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার