Advertisement Placeholder

ভেঙে যাচ্ছে হেমার মেয়ে এষার সংসার!

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেঙে যাচ্ছে হেমার মেয়ে এষার সংসার!

প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম পক্ষের সন্তান সানি দেওল ও ববি দেওল বলিউডে নিজেদের পুরোনো জায়গা ফিরে পেয়েছেন। দুই ভাইয়ের সাফল্যে খুশি দেওল পরিবার। ঠিক সেই সময়ে গুঞ্জন শোনা যাচ্ছে ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এষা দেওলকে নিয়ে। সংসার ভাঙতে বসেছে তার।

২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তার দুবছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। সাজানো-গোছানো সংসার ছিল। এবার সেটাই নাকি ভাঙতে বসেছে। শোনা যাচ্ছে এমনটাই।

গেল বছর প্রায় সব অনুষ্ঠানে একাই এসেছেন এষা। হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের কোনো বিয়ের অনুষ্ঠান, সব জায়গায় একা এষা। যদিও দেওল পরিবারের সব অনুষ্ঠানে এষাকে দেখা যেত তার স্বামীর সঙ্গে। গত কয়েক মাস ধরেই নাকি তারা আলাদা।

শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর।

অন্যদিকে, শোনা যাচ্ছে, এষার স্বামী নাকি বেঙ্গালুরুতে তার প্রেমিকার সঙ্গে থাকছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি এষা বা ভরতের কেউই।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার