Advertisement Placeholder

এবার বিয়ে করেই একত্রে থাকতে চান রাশমিকা-বিজয়!

বিনোদন ডেস্ক:   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার বিয়ে করেই একত্রে থাকতে চান রাশমিকা-বিজয়!

কয়েক দিন আগে থেকেই আলোচনা চলছিল বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকার বিয়ে নিয়ে। ফেব্রুয়ারি মাসেই নাকি একে অপরের সঙ্গে বাগদান সারতে চলেছেন তারা। যদিও এটাই প্রথম নয়, মাঝেমধ্যেই তাদের বিয়ের খবর শোনা যায়। কিন্তু সেসব নিয়ে কখনওই কোনো প্রতিক্রিয়া দেননি তারা। অবশেষে নীরবতা ভাঙলেন বিজয়।

এই জুটির প্রেম-জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রচারণা চলাকালীন বিজয়-রাশমিকার লিভ ইন নিয়ে মন্তব্য করে বসেন খোদ রণবীর কাপুরও। তবে তাদের নাকি এখনই বিয়ের ইচ্ছে নেই।

ঘনিষ্ঠ সূত্রের খবর, বিজয়-রাশমিকা ব্যক্তিগত জীবনকে অন্তরালে রাখতেই পছন্দ করেন। যতক্ষণ পর্যন্ত না কিছু পাকাপাকি হচ্ছে, প্রকাশ্যে কিছুই বলতে চান না। এতদিন তেমন বার্তাই দিয়েছেন তারা। কিন্তু দিন দিন যেন জোরালো হচ্ছে তাদের বিয়ে থেকে বাগদান, লিভ ইনের খবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় বলেন, ফেব্রুয়ারি মাসে আমি বিয়েও করছি না, আমার বাগদানও হচ্ছে না। আমার মনে হচ্ছে, প্রতি দুই বছর অন্তর সংবাদমাধ্যম আমার বিয়ে দেয়। প্রতি বছরই এই জল্পনা আমার কানে আসে। ওরা পারলে আমাকে ধরে-বেঁধে বিয়ে দিয়ে দেবে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার