Advertisement Placeholder

এবার সোনিয়ার সঙ্গে ঘর বাঁধলেন টুটুল

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার সোনিয়ার সঙ্গে ঘর বাঁধলেন টুটুল

কণ্ঠশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ২৩ বছরের সংসার ভেঙে গেল। দ্বিতীয় বিয়ে করেছেন এসআই টুটুল। আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এ সংগীতশিল্পী। বর্তমানে নতুন সহধর্মিণীকে নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন এ গায়ক। এ খবর জানাজানি হলে টুটুল ও তানিয়ার ভক্ত-অনুরাগীরা কৌতূহলী হয়ে উঠেছেন— কে এই সোনিয়া?

জানা গেছে, শারমিনা সিরাজ সোনিয়াও মিডিয়ায় কাজ করা ব্যক্তিত্ব। বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে একটি কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। সেই পরিচয় থেকে প্রেমে জড়িয়ে পড়েন দুজনে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। তবে উপস্থাপনা বাদ দেননি।

এদিকে, দ্বিতীয় বিয়ের খবরের সত্যতা স্বীকার করেছেন টুটুল। সবার কাছে নিজেদের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে এ কণ্ঠশিল্পী বলেন, ‘আমি তানিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে আলাদা থাকছিলাম। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।’ তবে এই বিচ্ছেদের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী তানিয়া আহমেদ।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৯ জুলাই সংগীতশিল্পী এসআই টুটুলকে বিয়ে করেন তানিয়া। টুটুল-তানিয়ার সংসারে তিন সন্তান। তারা হলেন— অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন তারা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার