Advertisement Placeholder

বাচ্চারা জানে না টুটুল বিয়ে করেছে, আমিও জানাতে চাইনা : তানিয়া

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাচ্চারা জানে না টুটুল বিয়ে করেছে, আমিও জানাতে চাইনা : তানিয়া

প্রাক্তন স্বামী সংগীত শিল্পী এসআই টুটুলের দ্বিতীয় বিয়েতে শুভ কামনা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। সোমবার (১৮ জুলাই) টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এলে তানিয়া এ বিষয়ে বলেন, ‘তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমি ও আমার সন্তানরাও ভালো থাকবো।’

টুটুলের দ্বিতীয় স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। যুক্তরাষ্ট্রপ্রবাসী তিনি। টুটুল জানান, নিউইয়র্কে আরটিভির ‘বাংলা গায়েন’ অনুষ্ঠানে সোনিয়ার সঙ্গে পরিচয়। পরে দু’জন মিলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গত ৪ জুলাই বিয়ে হয় তাদের।

টুটুল বলেছেন, তানিয়ার সঙ্গে পাঁচ বছর আলাদা থাকার পর গত বছর বিচ্ছেদ হয় তাদের। এ বিষয়ে তানিয়া বলেন, ‘টুটুল বিয়ে করেছে সেটা নিয়ম মেনেই করেছে। তার জন্য আমার শুভ কামনা থাকলো। এখন আমার ভালো থাকাটাও বেশি দরকার।’

টুটুল ও তানিয়া দম্পত্তির ঘরে রয়েছে অনয়, শ্রেয়াস ও আরশ নামে তিন ছেলে এবং আয়াত ও সামিয়া নামে দুই কন্যা। বাবার বিয়ের বিষয়টি তারা কেউ জানে না বলে মন্তব্য তানিয়ার।

অভিনেত্রী তানিয়া বলেন, ‘বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসিটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।’

উল্লেখ্য, এসআই টুটুল ও তানিয়া আহমেদের বিয়ে হয় ১৯৯৯ সালে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার