Advertisement Placeholder

দ্বিতীয় সন্তান জন্মের পরপরই বলিউড ছাড়ছেন আনুশকা!

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্বিতীয় সন্তান জন্মের পরপরই বলিউড ছাড়ছেন আনুশকা!

বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতির ঘর আলো করে গত ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান এসেছে। এবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। বিরুষ্কা ছেলের নাম অকায়। তবে খুশির এই খবরের মধ্যেই আরেক জল্পনা শুরু হয়েছে। দ্বিতীয় সন্তানের জন্মের পর কি রুপালি পর্দা ছাড়তে চলেছেন বলিউডের অভিনেত্রী?

২০১৭ সালের ডিসেম্বরে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে হয়। ২০২১ সালের জানুয়ারি মাসে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। তখন অবশ্য সন্তান জন্মের আগেই অনুরাগীদের আগাম খবর দিয়েছিলেন এ তারকা দম্পতি। তবে এবার স্পিকটি নট ছিলেন তারা।

অনেকে আন্দাজ করলেও তারা প্রকাশ্যে কিচ্ছু জানাননি। এমনকি ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন কোহলি। তখনই জল্পনা জোরালো হয়। যা সত্যি হয় গত সপ্তাহে। ছেলের জন্মের খবর জানান আনুশকা-কোহলি।

ভামিকার জন্মের পর আনুশকাকে কেবল ‘কলা’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে। আর একটি মাত্র সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’। আশা করা যায়, সেই সিনেমা চলতি বছরেই মুক্তি পাবে। এর মধ্যেই গত বছর আনুশকার একটি পুরনো সাক্ষাৎকারের খবর শোনা যায়। যেখানে অভিনেত্রী জানিয়েছিলেন, খুব বেশি কাজ তিনি আর করবেন না।

যদি তাই হয়, তাহলে তো এবার ভামিকার সঙ্গে অকায়ও রয়েছে। দুই সন্তানের দেখভালের দায়িত্ব বিরাট ও আনুশকার উপরে। তাহলে কি এবার পাকাপাকিভাবে সিনেমাকে বিদায় জানাবেন? এ প্রশ্নের উত্তর ভবিষ্যৎই দেবে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার