Advertisement Placeholder

নিউইয়র্কে ইফতার-বাজার : জনপ্রিয়তার শীর্ষে খলিল বিরিয়ানি আর আব্দুল্লাহ স্যুইটস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ইফতার-বাজার : জনপ্রিয়তার শীর্ষে খলিল বিরিয়ানি আর আব্দুল্লাহ স্যুইটস

খলিল বিরিয়ানিতে ইফতার-বাজার। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কসহ আমেরিকায় ইফতারি বাজারে এবারও শীর্ষে রয়েছে হালিম, জিলাপি আর খিচুড়ি। নিউইয়র্কে খলিল বিরিয়ানি এবং আব্দুল্লাহ স্যুইটস’র এক্সক্লুসিভ আইটেমও রোজাদারদের দৃষ্টি কেড়েছে। উল্লেখ্য, বাইডেন বিরিয়ানির প্রবর্তন করে বাংলাদেশি আমেরিকান শেফ খলিলুর রহমান নিজের খ্যাতি পুঁজি করে ক্রমান্বয়ে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস ও কুইন্সে ৪টি রেস্টুরেন্ট চালু করেছেন ‘খলিল বিরিয়ানি হাউজ’ নামে। সবকটিতেই ভীড় পরিলক্ষিত হচ্ছে দুপুরের পর থেকে। রেস্টরেন্টে বসে পারিবারিক আমেজে ইফতারের সময়েও চমৎকার একটি পরিবেশ উপভোগ করেন রোজাদাররা। আন্তরিক আতিথেয়তা খলিল বিরিয়ানি হাউজের জনপ্রিয়তার অন্যতম একটি অবলম্বন বলেও অনেকের ধারণা। ইফতার আয়োজনকে তৃপ্তির সাগরে ভাসিয়ে নিতে খলিল বিরিয়ানির মুড়ি ভর্তার জুরি নেই। এ এক বাড়তি আয়োজন হলেও ক্রেতা-সাধারণ ভুলতে পারেন না। ১৪/১৫ আইটেমের ইফতারি বক্সের দামও তুলনামূলকভাবে কম বলে রোজাদাররা জানান। জানা গেছে, কম্যুনিটির অনেক অনুষ্ঠান ছাড়াও বাসা-বাড়িতে ইফতারের জন্যে ক্যাটারিং সার্ভিসও ব্যস্ত সময় পাড় করছে।

 

Iftar-abdullah sweets-2

আব্দুল্লাহ স্যুইটস অ্যান্ড রেস্টুরেন্টে ইফতার-বাজার। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

একইভাবে রসগোল্লা তৈরীর মধ্যদিয়ে নিউইয়র্ক অঞ্চলে একচেটিয়া জনপ্রিয়তা অর্জনকারি ‘আব্দুল্লাহ স্যুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’ থেকেও এবার বিভিন্ন মসজিদ, সামাজিক-আঞ্চলিক সংগঠনের ইফতার মাহফিলে ক্যাটারিং সার্ভিস চলছে। এখানকার হালিম, জিলাপির খ্যাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র। খেজুরের গুড়ের জিলাপির দাম প্রতি পাউন্ডে ১২ ডলার, কালাজিরা জিলাপি ৯ ডলার এবং সানার জিলাপির মূল্য ১৬ ডলার করে। চিনির জিলাপির দাম সবচেয়ে কম-৮ ডলার। অপরদিকে হালিমের বক্সের দাম হচ্ছে চিকেন-৭ ডলার, বীফ-৮ ডলার এবং গোট ১২ ডলার করে। ১৭ আইটেমের স্পেশাল ইফতারি বক্স বিক্রি হচ্ছে ১৫ ডলার করে। স্বাভাবিক কিন্তু লোভনীয় ইফতারি বক্সের দাম ৯ ডলার করে। জ্যাকসন হাইটস এবং ব্রুকলীনে দুটি রেস্টুৃরেন্টের ভেতরে বাইরে সমানতালে বিক্রি হচ্ছে ইফতার। ব্রুকলীনে বাংলাদেশি অধ্যুষিত মধুবন রেস্টুরেন্টেও জমজমাট পরিস্থিতি ইফতারি বাজারে।
এবারও নিউইয়র্কের গুলশান টেরেসে ইফতার পার্টিতে কম্যুনিটির সবচেয়ে রুচিকর আইটেম পরিবেশনের সংবাদ পাওয়া গেছে। প্রতিদিন দুই শত থেকে আড়াই রোজাদারের ইফতার পার্টি হচ্ছে এই টেরেসে।
প্রসঙ্গত: উল্লেখ্য, আগের মত এবারও নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া. ক্যালিফোর্নিয়া, আরিজোনা, মিশিগান, টেক্সাসের প্রায় প্রতিটি মসজিদেই রোজাদার মুসল্লীগণের মধ্যে ইফতার পরিবেশন করা হচ্ছে বাংলাদেশি পরিচালিত মসজিদসমূহে। আরো উল্লেখ্য, এবারও সকল মসজিদেই খতম তারাবি অনুষ্ঠিত হচ্ছে নতুন প্রজন্মের মুসল্লীসহ।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার