Advertisement Placeholder

এবার যেভাবে তিরুপতি মন্দিরে পূজা করলেন জাহ্ণবী

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার যেভাবে তিরুপতি মন্দিরে পূজা করলেন জাহ্ণবী

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রেমিক শিখরের সঙ্গে তিরুপতি বালাজির মন্দিরে হাজির হয়েছেন জাহ্নবী কাপুর। মা শ্রীদেবীর কল্যাণে দক্ষিণ ভারতের প্রতি অন্য ধরনের টান অনুভব করেন তিনি। মাঝেমধ্যেই তিরুপতি মন্দিরে যান অভিনেত্রী। প্রয়াত মায়ের জন্মদিন হোক, কিংবা নিজের জন্মদিন অথবা প্রেমিক শিখরের বিশেষ দিন, যেকোনো শুভ কাজে তিরুপতি মন্দিরে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন।

এতদিন তিরুমালার সিঁড়ি ভেঙে উঠতেন। কিন্তু এবার পায়ে হেঁটে নয়, হাঁটুতে ভর দিয়ে তিরুপতির সিঁড়িতে উঠলেন জাহ্নবী। সঙ্গে ছিলেন প্রেমিক শিখর ও বন্ধু ওরহান অবত্রমানি ওরফে ওরি।

জাহ্নবীর পরনে হালকা রঙের চুড়িদার, মুখে কোনো মেকআপ নেই। সাদা পাজামা-পাঞ্জাবিতে শিখর, সাদা উত্তরীয় ও ধুতি পরে দেখা গেল বন্ধু ওরিকে।

এতগুলো সিঁড়ি ভেঙে ওঠার পর অভিনেত্রী বলেন, ‘এই পবিত্র স্থানের সঙ্গে একটা আধ্যাত্মিক যোগ অনুভব করি। সারা বছরে প্রায় ৫০ বার এখানে আসি। এ বার আমি আমার প্রার্থনা বালাজির কাছে জানাতেই হাঁটু ভেঙে মন্দিরে উঠেছি।’

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। বলিউডে পা রাখার আগে থেকেই নাকি শিখরের সঙ্গে প্রেম ছিল জাহ্নবীর। যদিও বলিউডে অভিষেক হওয়ার পর বেশ কয়েক বছর স্রেফ বন্ধুত্বের সম্পর্কই বজায় রেখেছিলেন তারা। তবে ঈশান, কার্তিকের মতো অভিনেতার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে পুরোনো বন্ধু ও প্রাক্তন প্রেমিক শিখরের কাছেই ফিরেছেন শ্রীদেবীকন্যা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার