Advertisement Placeholder

এবার রামের চরিত্রে রণবীর কাপুর

বিনোদন ডেস্ক:   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার রামের চরিত্রে রণবীর কাপুর

‘রামায়ণ’ সিনেমাতে রামের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি শুরু করলেন রণবীর কাপুর। সম্প্রতি রণবীরের ফিটনেস কোচ অভিনেতার একটি ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন। সেখানে অভিনেতাকে জিমে শীর্ষাসন করতে দেখা যায়। রাম চরিত্রের জন্য অভিনেতা যে জিমে এখন অনেকটা সময় কাটাচ্ছেন, তা এক প্রকার স্পষ্ট। অন্য দিকে রণবীরের ফ্যান ক্লাবের তরফে নেটদুনিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক জন ব্যক্তির কাঁধে হাত দিয়ে রণবীর ছবি তুলেছেন। ভক্তদের দাবি, ওই ব্যক্তি রণবীরের তিরন্দাজি প্রশিক্ষক। রাম চরিত্রের জন্যই তিরন্দাজি শিখবেন অভিনেতা।

সানি দেওল, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিংয়ের মতো এক ঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। সিনেমাতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন হিন্দি ছোট পর্দার জনপ্রিয় মুখ রবি দুবে।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমা নিয়ে নানা সময়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সব দিক থেকে অন্য অনেক সিনেমাকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে। মার্চ মাসের শেষের দিকেই শুরু হবে শুটিং। মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিন শুটিং চলবে।

গত বছর ‘রামায়ণ’র প্রেক্ষাপটে তৈরি দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমাটি দর্শকদের পছন্দ হয়নি। তবে নীতেশের সিনেমাটি নিয়ে দর্শকমহলে কৌতূহল দানা বেঁধেছে। রাম চরিত্রে রণবীরকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তদের একটা বড় অংশ।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার